Bartaman Logo
৯ জুন, ২০২৬

কুবেশ্বর ধামে অত্যাধিক ভিড়ের জেরে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ২ মহিলার, জখম অনেকে

মঙ্গলবার মধ্যপ্রদেশের কুবেশ্বর ধামে চাঞ্চল্যকর ঘটনা। সেহোর জেলার এই মন্দিরে অত্যাধিক ভিড়ের চাপে মৃত্যু হল কমপক্ষে ২ মহিলার। জখম আরও প্রায় ১৫ জন।

কুবেশ্বর ধামে অত্যাধিক ভিড়ের জেরে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ২ মহিলার, জখম অনেকে
  • ৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

৫ আগষ্ট, ভোপাল: মঙ্গলবার মধ্যপ্রদেশের কুবেশ্বর ধামে চাঞ্চল্যকর ঘটনা। সেহোর জেলার এই মন্দিরে অত্যাধিক ভিড়ের চাপে মৃত্যু হল কমপক্ষে ২ মহিলার। জখম আরও প্রায় ১৫ জন।

Advertisement

পুলিস সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে মন্দিরে হঠাৎ করেই ভিড় বেশি হয়ে যায়। যার জেরে পদপিষ্ট পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির জেরে দুই মহিলা পড়ে গেলে তাঁদের মৃত্যু হয়। এছাড়াও জখম হন আরও ১৫ জন। মৃতদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিস।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার এতই ভক্ত সমাগম হয়েছিল যে, সেওয়ান নদীর ঘাট থেকে কুবেরেশ্বর মন্দির পর্যন্ত ভিড় জমে গিয়েছিল। এর মধ্যেই এদিন ব্যাপক গরম থাকায় বেশ কয়েকজন ভক্ত অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যেই ২ জনের মৃত্যু হয়। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত সংবাদ