Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ধাওয়া করে পাচারকারীকে পাকড়াও, উদ্ধার প্রচুর কাফ সিরাপ

বাইকের মধ্যে বস্তা নিয়ে কাফ সিরাপ পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে তা রুখে দিল বিএসএফ

ধাওয়া করে পাচারকারীকে পাকড়াও, উদ্ধার প্রচুর কাফ সিরাপ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বাইকের মধ্যে বস্তা নিয়ে কাফ সিরাপ পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে তা রুখে দিল বিএসএফ। ঘটনায় বাইক চালক ও আরোহীকে ধাওয়া করেন বিএসএফ জওয়ানরা। একজন পালিয়ে গেলেও আর একজনকে আটক করা হয়েছে। ওই বাইক থেকে ছয় বস্তা ও দুটি ব্যাগ পাওয়া গিয়েছে। যার মধ্যে বহু নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের খবর গোপন সূত্রে বিএসএফের কাছে আসে। সেইমতো সাদা পোশাকে কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ হাইস্কুলের পাশের গলিতে দাঁড়িয়েছিলেন একজন জওয়ান। দু’জনকে দেখতে পেয়ে হঠাৎ ধাওয়া করতেই একজন বাইক ফেলে পালিয়ে যায়। অন্যজনকে একাই ধরে ফেলেন বিএসএফের ওই জওয়ান। এরপর পাচারকারীকে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে বাকি জওয়ানরা ঘটনাস্থলে আসেন। বিএসএফের অনুমান, ওই বস্তাগুলিতে হাজার দুয়েক কাফ সিরাপ রয়েছে। রাতেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ধৃত রাহুল সরকারের বাড়ি কুমারগঞ্জের সুন্দরপুর এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি রাস্তা দিয়ে সোজা সীমান্তের কাছাকাছি ডাঙারহাটে ওঠা যায়। ওই রাস্তায় আগে থেকেই বিএসএফ ফাঁদ পেতেছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ