Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরে ট্রাফিকের হাল

আজ, সোমবার শহরের রাস্তায় আপাতত যানজটের কোনও খবর নেই। অফিস টাইম হওয়ায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হাল্কা ট্রাফিক...

শহরে ট্রাফিকের হাল
  • ১০ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

আজ, সোমবার শহরের রাস্তায় আপাতত যানজটের কোনও খবর নেই। অফিস টাইম হওয়ায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হাল্কা ট্রাফিক রয়েছে। এদিন শহরে একটি মিছিল ও জমায়েত রয়েছে। যার ফলে বেলা বাড়লেই ধর্মতলা, শিয়ালদহ চত্বরে যানজট হতে পারে। শহিদ মিনারে একটি রাজনৈতিক দলের জমায়েত রয়েছে। প্রায় ৪ থেকে ৫ হাজার লোকের জমায়েতের সম্ভাবনা রয়েছে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে শহিদ মিনার চত্বরে যাবেন ওই রাজনৈতিক দলের কর্মীরা। যাকে কেন্দ্র করে যানজট হতে পারে। তবে সবক্ষেত্রেই  শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ