Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরে ট্রাফিকের হাল

শহরে ট্রাফিকের হাল
  • ৪ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

আজ, শুক্রবার শহরের রাস্তায় আপাতত যানজটের কোনও খবর নেই অফিস টাইম হওয়ায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হাল্কা ট্রাফিক রয়েছে এদিন শহরে একাধিক মিছিল রয়েছে যার ফলে বেলা বাড়লেই শহরে যানজট হতে পারে। আজ, শুক্রবার দুপুর ১টায় সিআইটি রোডে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। যাতে যোগ দেবেন ৩০০-৪০০ জন। দুপুর ২টায় কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি হয়ে বিবেকানন্দ রোড পর্যন্ত একটি মিছিল যাবে। যাতে অংশগ্রহণ করবেন ৫০০-৬০০ জন। এদিন দুপুর ৩টেতে শিয়ালদহ ফ্লাইওভার থেকে একটি মিছিল বের হবে, সেটি যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। এছাড়াও বিকেল ৪টেতে সিআর অ্যাভিনিউতে বিরাট বড় একটি মিছিল রয়েছে। যাকে কেন্দ্র করে যানজট হতে পারে। তবে সবক্ষেত্রেই  শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ