Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেডার্স ওয়েলেফেয়ার বোর্ড গঠিত রাজ্যে

রাজ্য সরকার ট্রেডার্স ওয়েলেফেয়ার বোর্ড গঠন করেছে

ট্রেডার্স ওয়েলেফেয়ার বোর্ড গঠিত রাজ্যে
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার ট্রেডার্স ওয়েলেফেয়ার বোর্ড গঠন করেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করার বিষয়টি রাজ্যের ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি ছিল। ডিসেম্বর মাসে ব্যবসায়ীদের যে কনক্লেভ বা সম্মেলন সেখানে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূরণ করা হল। রাজ্য সরকারের ব্যবসায়ী মহলের নিয়মিত সমন্বয় ও যোগাযোগ রাখার ব্যাপারে এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। এখানে সব জেলার প্রতিনিধিরা থাকবেন। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বোর্ডের চেয়ারপার্সন হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ