Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি: ট্রাম্প বললেন, সম্ভাবনা নেই

মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। সেই অপরাধের শাস্তি হিসেবে ইতিমধ্যে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি: ট্রাম্প বললেন, সম্ভাবনা নেই
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। সেই অপরাধের শাস্তি হিসেবে ইতিমধ্যে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ে বোঝাপড়া না হওয়া পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও আলোচনার সম্ভাবনা নেই বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা নিয়ে আরও আলোচনার সম্ভাবনা আছে কি না, সেই বিষয়ে তাঁর কাছে প্রশ্ন করা হয়। জবাবে কাঁধ ঝাঁকিয়ে ট্রাম্প বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির (শুল্ক) কোনও সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নয়।’
গত বুধবার ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর এগজিকিউটিভ অর্ডারে সই করেন ট্রাম্প। আগেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা করেছিল আমেরিকা। যা গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়ার কথা। তার উপরে বুধবার বাড়তি ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে আগামী ২৭ আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। বাড়তি শুল্ক আরোপের প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবেই ভারতের উপর এই বাড়তি শুল্ক আরোপ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ