Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাণিজ্য চুক্তি: জট কাটাতে ২৫ আগস্ট ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল

যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জট কিছুতেই কাটছে না। তাই আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তির জট কাটাতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছে আমেরিকার একটি প্রতিনিধি দল।

বাণিজ্য চুক্তি: জট কাটাতে ২৫ আগস্ট ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জট কিছুতেই কাটছে না। তাই আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তির জট কাটাতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছে আমেরিকার একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে। আগামী ১ আগস্টের সময়সীমার মধ্যেই অন্তর্বর্তী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে এগচ্ছে ভারত-আমেরিকা। সেই লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে বলেই সরকারি সূত্রে খবর। মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত চড়া হারে শুল্ক আগামী ১ আগস্টই চালু হওয়ার কথা। ভারতের ক্ষেত্রে এই হার ২৬ শতাংশ। চড়া শুল্ক এড়াতেই দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আলোচনা চলছে। যদিও এক্ষেত্রে একাধিক বিষয়ে এখনও জটিলতা কাটেনি। সেই আবহেই ষষ্ঠ দফার আলোচনা সারতে আগামী ২৫ আগস্ট মার্কিন দলটি ভারতে আসছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ