Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তপসিয়ায় একাধিক ঝুপড়িতে আগুন, অকুস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

তপসিয়ায় একাধিক ঝুপড়িতে আগুন, অকুস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়ায় একাধিক ঝুপড়িতে আগুন। অকুস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পাশাপাশি পৌঁছে গিয়েছে প্রগতি ময়দান থানার পুলিসও। ইতিমধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ভস্মীভূত হয়েছে গিয়েছে একাধিক ঝুপড়ি। স্থানীয় সূত্রে খবর আজ, শুক্রবার দুপুর ১২টা নাগাদ ইএম বাইপাস সংলগ্ন ডি এন দে রোডে একটি বহুতলের পাশের ঝুপড়িগুলিতে আচমকাই আগুন লাগে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। ফলে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ইতিমধ্যেই ঝুপড়িতে কেউ আটকে রয়েছেন কী না তা খতিয়ে দেখছেন পুলিস ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। আগুন নেভানোর কাজের তদারকি করছেন তিনি। ঝুপড়িতে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে ঝুপড়ি সংলগ্ন বহুতলও ফাঁকা করে দেওয়ার কাজ শুরু হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। তবে আগুন কী ভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আপাতত জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ