Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টিয়াপাখি বিক্রি করে ধৃত ১

টিয়াপাখি বিক্রি করে ধৃত ১
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার সকালে অশোকনগরের গুমা বাজার থেকে উদ্ধার হল ১০টি টিয়াপাখি। অভিযান চালিয়ে পাখিগুলিকে উদ্ধার করে বনদপ্তরের বারাসত রেঞ্জ। পাশাপাশি এক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বাপি মজুমদার। তার বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। বারাসত আদালতের নির্দেশে উদ্ধার হওয়া টিয়াপাখিগুলিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
এদিন সকালেই গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তীর নেতৃত্বে কর্মীরা গুমা হাটে অভিযান চালান। দু’টি খাঁচায় করে ১০টি টিয়াপাখি খোলা বাজারে বিক্রি করছিলেন বাপি। তাঁর বাড়ি হাবড়ার হাটথুবা এলাকায়। এ নিয়ে বনদপ্তরের বারাসত রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, খোলা বাজারে টিয়া পাখি বিক্রি অপরাধ। উদ্ধার করা টিয়াপাখিগুলির মধ্যে ১টি শিডিউল ১, আর ৯টি শিডিউল ২ প্রজাতির। আইন মেনে ১০টি পাখিকেই ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ