Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ট্রলারে চেপে পাথরপ্রতিমা থেকে দীঘায় গিয়ে বিপাকে পড়লেন পর্যটকরা

ট্রলারে চেপে পাথরপ্রতিমা থেকে দীঘায় গিয়ে বিপাকে পড়লেন পর্যটকরা
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ২৩:১২
Prefer us on Google

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ট্রলারে চেপে দীঘায় বেড়াতে গিয়ে বিপাকে পড়ল একটি পর্যটক দল। দীঘার কাছে সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় বিপদে পড়েন তারা। আজ, শনিবার বিকেলে দীঘা থেকে বেশ কয়েক নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে। ওই দলে সদস্য সংখ্যা ১৯। তাঁরা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে মূলত দীঘায় গিয়েছিলেন। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় সকলে উদ্বিগ্ন হয়ে পড়েন। কি করে তারা রক্ষা পাবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না। এই পরিস্থিতিতে পর্যটক দল হ্যাম রেডিওয়ের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ফিশারিজ ও কোস্টগার্ডকে বিষয়টি জানান। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এদিন রাত ৮টা নাগাদ অন্য একটি ট্রলারের সাহায্যে ওই পর্যটকদের উদ্ধার করা হয়। তারা এখন দীঘা এলাকায় রয়েছেন। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ফিশারিজ( মেরিন) সুমন সাহা বলেন, আমরা খবর পাওয়ার পর পুলিশ- প্রশাসনকে জানাই। সকলে সুস্থভাবে উদ্ধার হয়েছেন, এটাই ভালো খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ