Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় যাত্রী নিয়ে নিউইয়র্কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত ৫

ভারত-সহ একাধিক দেশের পর্যটক নিয়ে মার্কিন মুলুকে দুর্ঘটনার কবলে বাস। ভারতীয় সময় শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় যাত্রী নিয়ে নিউইয়র্কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত ৫
  • ২৩ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

২৩ আগষ্ট, নিউইয়র্ক: ভারত-সহ একাধিক দেশের পর্যটক নিয়ে মার্কিন মুলুকে দুর্ঘটনার কবলে বাস। ভারতীয় সময় শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। জানা গিয়েছে, নায়াগ্রা ফলস দেখে ফেরার পথে বাফালো শহর থেকে প্রায় ৪০ কিমি পূর্বে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, বাসটিতে ভারতীয়, চীনা ও ফিলিপিন্সের পর্যটকরা ছিলেন। মোট যাত্রীর সংখ্যা ছিল ৫৪। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই এই দুর্ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়া সূত্রে পাওয়া ঘটনার ছবিতে দেখা গিয়েছে, রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে বাসটি। রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, আহতদের কারও প্রাণহানির সম্ভাবনা নেই।

সম্পর্কিত সংবাদ