গাড়ি থেকে নেমে টোটো চালককে বেধড়ক মারধর করল আইনজীবী ও তার ছেলে। গোটা ঘটনাটিই ধরা পড়ল সিসিটিভি ক্যামেরাতে। ফের আইনজীবীদের দাদাগিরি দত্তপুকুর থানার নীলগঞ্জে। গাড়ির সাইড দেওয়া নিয়ে বচসা। তারপরেই গাড়ি থেকে নেমে আইনজীবী ও তার ছেলে টোটো চালককে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বেধড়কভাবে মারধর করার কারণে স্থানীয় লোক উত্তেজিত হয়ে ওই আইনজীবীর গাড়ির সামনের কাচ ভাঙচুর করে। পরে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদেরকে উদ্ধার করে। মারধর ও খুনের চেষ্টার অভিযোগে বারাসতের বাসিন্দা আইনজীবী কৌশিক ঘোষ ও তার ছেলে কৃষ্ণেন্দু ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ, বৃহস্পতিবার বারাসত আদালতে তুলেছে দত্তপুকুর থানার পুলিশ।



