বালি ভর্তি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে টোটো, সাইকেল আরোহীদের ধাক্কা মারল। আজ, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের খড়গ্রাম থানার নগর গ্রামের কাছে। ওই ডাম্পারটি কুলি থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এদিন সকালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে একটি টোটো, পরে সাইকেল আরোহীকে ধাক্কা মারে ডাম্পারটি। দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন কয়েকজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ডাম্পারটি আটক করেছে।


