Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল

আজকের রাশিফল
  • ১৪ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: পারিবারিক ক্ষেত্রে অশান্তি ও চিত্ত চাঞ্চল্য। ব্যবসায়িক দিকে সাফল্য। বৃত্তিগত উচ্চশিক্ষায় উন্নতি ও চাকরি প্রাপ্তির যোগ।

Advertisement

বৃষ: বাতের বৃদ্ধি ও স্বাভাবিক কাজকর্মে বাধা। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ। উচ্চমহলে যোগাযোগ বৃদ্ধি।

মিথুন: সম্পত্তিকেন্দ্রিক পারিবারিক অশান্তি ও মনঃকষ্ট। কর্ম সাফল্য ও পেশাগত উন্নতি। শরীরে আঘাত পেতে পারেন।

কর্কট: কর্মক্ষেত্রগত চাপ বৃদ্ধি ও মানসিক অস্থিরতা। জমি-বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আইনি পরামর্শ করুন। বাতের বৃদ্ধি।

সিংহ: পেটের সমস্যা বৃদ্ধিতে শারীরিক ভোগান্তি। কাজকর্মে সঠিক মনোযোগের অভাব। ঘরে-বাইরে শত্রুরা সক্রিয় হবে।

কন্যা: প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট ও মানসিক হতাশা। শেয়ার বা সরকারি ঋণপত্র ক্রয়ে সতর্ক হন। প্রণয় যোগ আছে।

তুলা: সাংগঠনিক কাজে শত্রুপক্ষ আপনার ভুলের সুযোগ নিয়ে অপযশ করতে পারে। নিম্নাঙ্গের ব্যাধির প্রকোপ বাড়বে।

বৃশ্চিক: কাজকর্ম এবং বৃত্তিমূলক শিক্ষার পক্ষে শুভদিন। অর্থকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। শত্রু দমিত হবে।

ধনু: একাধিক ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয়ের যোগ। আইনি কর্মে বড় সাফল্য। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে।

মকর: ব্যবসায়িক প্রচেষ্টায় সফল হবেন। কর্মে সংস্থাগত পরিবর্তনের যোগ। স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন।

কুম্ভ: সামাজিক কর্মে বড় সাফল্য ও সম্মান লাভ। ব্যবসা ও পেশায় উন্নতি। অগ্নিভয় ও স্বাস্থ্যহানির যোগ। 

মীন: অর্থকড়ি উপার্জন ভালো হবে। ব্যবসা ও পেশায় অগ্রগতি। পুরনো রোগ বৃদ্ধিতে ভোগান্তি।

Advertisement
সম্পর্কিত সংবাদ