Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল

আজকের রাশিফল
  • ১১ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: কুটুম্বের সঙ্গে সম্পর্কহানিতে মানসিক চিন্তা ও উদ্বেগ। ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত গ্রহণে ক্ষতির সম্ভাবনা। বিদ্যায় উন্নতি। 

Advertisement

বৃষ: ব্যবসায়িক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সাফল্য। রাজনীতিকদের অনুকূল দিন। আর্থিক ও শারীরিক দিকটি ভালো থাকবে।

মিথুন: গৃহে শুভ কাজকর্মের যোগ। সৃজনশীল কর্মে সাফল্য। আর্থিক দিকটি অনুকূল।

কর্কট: বিদ্যালাভে সাফল্য। বৃত্তিমূলক ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ। বাক্য ও ব্যবহারে সংযম প্রয়োজন।

সিংহ: কর্ম সাফল্য ও সুনাম। আর্থিক উন্নতির যোগ। বাতজ বেদনায় কষ্টভোগ।

কন্যা: অর্থপ্রাপ্তির উত্তম যোগ। গৃহে পারস্পরিক সুসম্পর্কের অভাব। আইটি কর্মীদের কর্মোন্নতি ও সুনাম।

তুলা: উগ্র ব্যবহার ও কথাবার্তায় ঘরে বাইরে শত্রুতায় বিড়ম্বনা। শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক উন্নতির যোগ।

বৃশ্চিক: আর্থিক উন্নতি ও ব্যবসায় অগ্রগতি। পুরনো রোগের বৃদ্ধি।  মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

ধনু: সৃজনশীল কর্মে চমকপ্রদ সাফল্য ও সুনাম। উচ্চ প্রশাসনিক কর্মীদের পক্ষে দিনটি অনুকূল। শত্রু বাড়বে।

মকর:  বিদ্যায় দিনটি বিশেষ অনুকূল। বাস্তুবিদ, স্থাপত্যবিদ  ও যন্ত্রবিদ প্রমুখের পক্ষে দিনটি শুভ। সিদ্ধান্ত গ্রহণে হঠকারিতা ত্যাগ করুন।

কুম্ভ:  দিনটি কর্ম,  ব্যবসা ও বিদ্যালাভে শুভ। প্রেম-প্রণয় যোগ আছে। সন্তানের কৃতিত্বে মানসিক আনন্দ।

মীন:  একাধিক সূত্রে অর্থ সঞ্চয়। ভ্রমণে সতর্ক হন। কর্ম ক্ষেত্রে উন্নতির যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ