Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল

আজকের রাশিফল
  • ৯ জুন, ২০২৫ ০৮:০৬

মেষ: অভিনয় শিল্পীরা তাঁদের অভিনয় প্রতিভার গুণে স্থানীয় বা রাজ্যস্তরে সম্মান পেতে পারেন। আর্থিক উন্নতি হবে।

Advertisement

বৃষ: একাধিক সূত্র থেকে প্রচুর অর্থ প্রাপ্তির প্রবল যোগ। সমাজকল্যাণ কর্মে সুনাম বাড়বে। উত্তেজনায় লাগাম দিন।

মিথুন: বিদ্যায় শুভ। পেশাদারি বিদ্যায় বিশেষ সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির যোগ । আয় বৃদ্ধি পাবে।

কর্কট: ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবসায় বিশেষ শুভ। মৎস্যজীবীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ ও ধর্মভাগ্য শুভ।

সিংহ: উগ্র ব্যবহারের দোষে কর্মস্থলে অপযশের আশঙ্কা। কাজকারবার সপ্তাহের শেষভাগে গতি লাভ করবে। মানসিক উত্তেজনায় লাগাম দিন।

কন্যা: অপ্রিয় সত্যি বাক্যের জন্য ঘরে বাইরে বিড়ম্বনা ও শত্রুবৃদ্ধি। সন্তানের সঙ্গে সম্পর্কে উষ্ণতা সৃষ্টি হবে। আর্থিক দিকটি কমবেশি শুভ।

তুলা: যে কোনও কর্মে অগ্রগতি ও সুনাম। অধ্যাপক, শিল্পী প্রমুখের পক্ষে দিনটি অনুকূল। শরীরের নিম্নাঙ্গের সমস্যায় কষ্ট ভোগ।

বৃশ্চিক: সন্তানের সঙ্গে সুসম্পর্কের বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। কাজকর্ম এগবে। ধর্মাচরণে মানসিক আনন্দ। 

ধনু: কাজকর্মে ব্যস্ততা বাড়বে। উকিল ও বিচারকদের কর্মের প্রসার ও সুনাম। আয়-দিকটি অনুকূল।

মকর: ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য। নতুন বড় বরাত পেতে পারেন। কারও দ্বারা প্রতারিত হবার আশঙ্কা।

কুম্ভ: পারিবারিক ক্ষেত্রে প্রায় কেটে যাওয়া সম্পর্ক পুনঃ স্থাপিত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে গতি কমবে। মনে অস্থির ভাব। 

মীন: কর্মে সাফল্য। ব্যবসায় লাভ বৃদ্ধি। ঘরে বাইরে পতনে দেহে আঘাত ও কষ্টভোগ।

সম্পর্কিত সংবাদ