Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, মঙ্গলবার বজরং বলির কৃপায় কেমন থাকবে আপনার ভাগ্য? জানুন..

আজ, মঙ্গলবার বজরং বলির কৃপায় কেমন থাকবে আপনার ভাগ্য? জানুন..
  • ৩ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: প্রায় সম্পূর্ণ কাজে অপ্রত্যাশিত বাধায় মানসিক হতাশা। শরীর-স্বাস্থ্য কম-বেশি ভালো। অযাচিত উপকার করার আগে ভেবে করুন।

Advertisement

বৃষ: উচ্চ পেশাদারি শিক্ষায় বাধা আসতে পারে। কাজ-কর্ম ভালো হবে। শিল্পী, অধ্যাপক, ডাক্তার, উকিল প্রভৃতির কর্মের প্রসার উপার্জন বৃদ্ধি।

মিথুন: জটিল কার্য সম্পাদনে সাফল্য ও সুনাম বৃদ্ধি। ব্যবসায় লগ্নিবৃদ্ধিতে সতর্ক হন।  পারিবারিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

কর্কট: সম্পত্তি বিভাজনের আইনি প্রচেষ্টায় সফলতা।  আর্থিক লেনদেনে সতর্ক হন।  ধর্ম কর্মে মনোযোগ বৃদ্ধি।

সিংহ: যে কোনও বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। শরীর মোটামুটি ঠিক থাকবে। বিবাহের যোগাযোগ পেতে পারেন।

কন্যা: ঘরে বাইরে প্রতিকূলতার জন্য মানসিক উত্তেজনা বৃদ্ধি।  সৃজনশীল কর্মে চমকপ্রদ সাফল্য ও সম্মান লাভ। খেলোয়াড়দের পক্ষে দিনটি শুভ। আইটি কর্মীরা সতর্ক হয়ে কাজ করুন।

তুলা: অর্থাগমের দিকটি বলবান হবে। পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক মতপার্থক্য অশান্তির যোগ। বিদ্যা ও স্বাস্থ্যগত ক্ষেত্রটি মোটামুটি।

বৃশ্চিক:  সাংসারিক শান্তি প্রচেষ্টায় সফলতা। দুর্জনদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলুন। কোনও গুণীজনের সুপরামর্শে বাধা মুক্তি।

ধনু:  যে কোনও কর্ম প্রচেষ্টায় সাফল্য।  পুরনো অর্থ সংক্রান্ত মামলায় জয়লাভের যোগ। শরীর-স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিন।

মকর: কাজকর্মে দিনটি শুভ। আয় বুঝে ব্যয় করুন। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন।

কুম্ভ: সিদ্ধান্তহীনতায় ব্যবসায়িক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি। দেহে আঘাত যোগ থাকায় সতর্ক হোন। আর্থিক উন্নতি হবে। 

মীন: কর্ম প্রচেষ্টায় সফলতা। মানসিক উত্তেজনা ও চাঞ্চল্য।  পরিচিত শত্রুদের থেকে নিজেকে সরিয়ে রাখুন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ