মেষ: সপরিবারে তীর্থ ভ্রমণে মানসিক শান্তি। অপ্রত্যাশিত কোনও ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সুখবর পেতে পারেন। স্বাস্থ্য একপ্রকার থাকবে।
মেষ: সপরিবারে তীর্থ ভ্রমণে মানসিক শান্তি। অপ্রত্যাশিত কোনও ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সুখবর পেতে পারেন। স্বাস্থ্য একপ্রকার থাকবে।
বৃষ: যে কোনও কাজকর্মে উন্নতি ও প্রসার যোগ। ব্যবসায় লগ্নি বৃদ্ধিতে বিরত হন। দাম্পত্য ও অর্থ ভাগ্য শুভ।
মিথুন: দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কাজকর্মে সফলতা ও সুনাম। পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্করা শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট: নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে কর্ম লাভের প্রবল যোগ। শরীর-স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। মনে অস্থিরতা।
সিংহ: প্রায় সম্পূর্ণ কর্মে আকস্মিক বাধায় প্রচলিত হতে পারেন। ঘরে বা বাইরে সতর্কভাবে চলাফেরা করুন। আর্থিক দিকটি অনুকূল।
কন্যা: উচ্চ পেশাদারি শিক্ষায় দিনটি শুভ। কাজকর্মে কম বেশি উন্নতির যোগ। স্বাস্থ্যহানি ও আঘাত যোগ বিদ্যমান।
তুলা: আকস্মিক দেহ পীড়ায় ভোগান্তির যোগ। কাজকর্মে অলসতা ও বিলম্ব হতে পারে। কথাবার্তা ও ব্যবহারে সংযত হন।
বৃশ্চিক: যে কোনও ক্ষেত্রে বিবাদ-বিতর্ক থেকে সরে থাকুন। অন্যথায় আইনি ঝামেলায় পড়তে পারেন। কাজকর্মে উন্নতি ও অর্থপ্রাপ্তি।
ধনু: যে কোনও ব্যবসায় দিনটি শুভ। আয়-ব্যয়ের ভারসাম্য থাকবে। দানকর্মে মনে শান্তি।
মকর: অর্থাগম ভাগ্য বিশেষ অনুকূল। অর্থ সঞ্চয়ের যোগ আছে। স্বাস্থ্য ও পারিবারিক ক্ষেত্রটি গতানুগতিক।
কুম্ভ: বৃত্তিমূলক শিক্ষায় উন্নতি ও সেই সূত্রে ভালো কর্মলাভের যোগ। দেহে আঘাত রক্তপাতের আশঙ্কা আছে।
মীন: কাজকর্মে বাধা ও মানসিক চিন্তা বৃদ্ধি। আয় বুঝে ব্যয় করুন। দাম্পত্য ক্ষেত্রেটি অনুকূল।