Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, শনিবার, কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন..

আজ, শনিবার, কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন..
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

মেষ: নতুন কোনও ব্যবসায়ী যোগাযোগ থেকে ভাগ্যোন্নতির যোগ। আয়ব্যয়ের ক্ষেত্রটি সমতাহীন। গবেষণায় শুভফল লাভ।

Advertisement

বৃষ: বৈদেশিক বাণিজ্যে বাধা থাকবে। রসায়ন দ্রব্যের কারবারিদের পক্ষে দিনটি শুভ নয়। নিজ এবং স্ত্রীর শরীরের খেয়াল রাখুন।

মিথুন: সন্তানের আচরণে চিন্তা বাড়বে। অর্থকড়ি দিকটি মানানসই। বিদ্যা ও গবেষণায় উন্নতি।

কর্কট: অপ্রিয় বাক্য ও উদ্ধত আচরণে ঘরে বাইরে শত্রুবৃদ্ধি পাবে। জমিজমা সংক্রান্ত কাজকর্মে জটিলতা বাড়বে।

সিংহ: কর্মস্থলে দুপুর থেকে অপ্রত্যাশিত চাপে বিচলিত হতে পারেন। বিদ্যার ক্ষেত্রে ভালো কোনও সুযোগ পেতে পারেন।

কন্যা: সন্তানের মতিগতি ও রুক্ষ আচরণে মানসিক চিন্তা ও উদ্বেগ। কর্মস্থলে চাপ বাড়বে। ধর্মে মতি।

তুলা: প্রশাসনিক কাজকর্মে সাফল্য ও প্রশংসা লাভ। উচ্চশিক্ষায় ভালো কোনও সুযোগ পেতে পারেন। আর্থিক দিক অনুকূল।

বৃশ্চিক: ধর্মকর্মে মনোযোগ বৃদ্ধি ও সৎসঙ্গ। কর্মে উন্নতির যোগ। সন্তানের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। 

ধনু: কাজকর্ম ও পেশায় বিশেষ শুভ দিন। উচ্চশিক্ষায় ও গবেষণায় বিশেষ সাফল্যের সম্ভাবনা। উপরওয়ালার কাছ থেকে প্রশংসা প্রাপ্তি। 

মকর: পেশাদারি উচ্চশিক্ষায় চমকপ্রদ উন্নতি ও সেই সূত্রে কর্ম প্রাপ্তির যোগ। ব্যবসা ও পেশায় সাফল্য। আয় বাড়বে।

কুম্ভ: কর্মে সুপরিবর্তন হবে। কর্মসূত্রে বহির্গমনের যোগ আছে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক উন্নতি হবে।

মীন: ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য। উচ্চ শিক্ষায় বাধা থাকবে। ব্যবসায়ী ও পেশাদার চিকিৎসক, আইনজীবীদের শুভ দিন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ