আজ, সোমবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

ভরা বৈশাখে শহরে আপাতত তীব্র গরমের হাত থেকে রেহাই পেয়েছে আমজনতা। বিগত কয়েকদিন ধরেই শহর ও বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে। তবে আগামী কাল, মঙ্গলবারের পর থেকে শহর ও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, সোমবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement