Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আজ উল্টোরথ, মাসির বাড়িতে শেষদিনে জগন্নাথ দর্শনে ভিড়

আজ উল্টোরথ। মাসির বাড়িতে ন’দিন কাটিয়ে শ্রীমন্দিরে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তার আগে শুক্রবার গুণ্ডিচা মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আজ উল্টোরথ, মাসির বাড়িতে শেষদিনে জগন্নাথ দর্শনে ভিড়
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী: আজ উল্টোরথ। মাসির বাড়িতে ন’দিন কাটিয়ে শ্রীমন্দিরে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তার আগে শুক্রবার গুণ্ডিচা মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষবারের মতো গুন্ডিচা মন্দিরে চতুর্ধা মূর্তি দর্শনে হাজির হয়েছিলেন অনেকেই। এদিনও বিশেষ পুজোর ব্যবস্থা ছিল। অনেকেই মনে করেন, মাসির বাড়িতে জগন্নাথের শেষ দিনটি সবথেকে বিশেষ। এদিন প্রভুর দর্শনে সৌভাগ্য লাভ হয়। তাই হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন মন্দিরে। 

Advertisement

উল্লেখ্য, এবারের রথযাত্রায় বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে পুরী। তাই উল্টোরথে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। বিশেষ নজর দেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে। স্থানীয় ভাষায় উল্টোরথকে ‘বহুদা যাত্রা’ বলা হয়। প্রশাসনের অনুমান, অন্যান্য বারের মতো উল্টোরথেও ব্যাপক ভিড় হবে। তবে আর কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। নিরাপত্তার খাতিরে পুরীর সমস্ত হোটেলে বিশেষ নজরদারি চালিয়েছে পুলিস। উল্টোরথে এই ধরনের সমস্যা এড়াতে প্রস্তুত বলেই জানিয়েছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ