এসআইআর নিয়ে মতুয়াদের মনে আতঙ্ক দূর করতে গত ১৮ ডিসেম্বর নদীয়া জেলার তাহেরপুরে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখান পৌঁছোতে পারেননি মোদি। কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রী। ওই মাঠেই এবার পাল্টা সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহেরপুরে সভা করে মতুয়াদের কী বার্তা দেন সেটাই দেখার। তাৎপর্যপূর্ণ হল, আজ ‘ভূতদের’ সঙ্গে চা-চক্র রয়েছে অভিষেকের। বাস্তবে জীবিত কিন্তু নির্বাচন কমিশনের খাতায় মৃত। সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন অভিষেক। তারপর ঠাকুরবাড়ি রওনা দেবেন।



