সংবাদদাতা, উলুবেড়িয়া: দলীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান, কেক কাটা, সাদা পায়রা ওড়ানো, শীতবস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার রাজ্যে পালিত হল তৃণমূলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। তবে শুধু দলীয় কর্মসূচি নয়, এদিন হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলে থাকা তিনশোরও বেশি কর্মী তৃণমূলে যোগদান করেছেন।
Advertisement
এদিন সকালে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠের কাছে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস, সমাজসেবী গৌতম বসু সহ অন্যান্যরা। পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমরাও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। অন্যরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানব ধর্মের কাজ করতে, উন্নয়নের কাজ করতে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশকে নেতৃত্ব দেবেন।
এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমতা বিধানসভার সাবসিট গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ সহ শতাধিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল।