Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের পার্টি অফিসে আগুন, আইএসএফের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের পার্টি অফিসে আগুন, আইএসএফের বিরুদ্ধে অভিযোগ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাতে তৃণমূলের একটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাঙড়ে। এনিয়ে আইএসএফ কর্মী, সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসকদল। আগুনের ফলে অফিসের ভিতরে থাকা আসবাব, পতাকা, পোস্টার, ছবি সহ নানা সামগ্রী পুড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ বুথের কৃষ্ণমাটি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিস। তারা জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পার্টি অফিসের ফরেন্সিক পরীক্ষাও করা হবে।
Advertisement
বুধবার সকালে ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় দেখতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি বলেন, ভাঙড়ে আইএসএফের মাটি নড়বড়ে হয়ে গিয়েছে। মানুষ ওদের থেকে দূরে সরে যাচ্ছে বলেই ওরা এসব করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফের জেলা পরিষদ সদস্য রাহিনুর হক। তিনি পাল্টা বলেন, এখানে আইএসএফ যুক্ত নয়। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে।
সম্পর্কিত সংবাদ