Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের বর্ষীয়ান নেতাকে মারধর

তৃণমূলের বর্ষীয়ান নেতাকে মারধর
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: নব্য তৃণমূলের হাতে আক্রান্ত পুরনো এক তৃণমূল নেতা। আহত বর্ষীয়ান ওই নেতার নাম ফজলুর রহমান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন ওই নেতা। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট দু’নম্বর ব্লকের চৈতা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ফজলুর রহমান। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তিনি রাস্তা দিয়ে আসছিলেন। তখনই তাঁকে ঘিরে ধরেন বেশ কয়েকজন নব্য তৃণমূলের যুবক। তাঁকে মারধর করা শুরু হয়। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত অঞ্চল সভাপতি ফজলুর রহমানের অভিযোগ, সিপিএম থেকে তৃণমূলে আসা নব্য কিছু যুব নেতা এলাকা লুটেপুটে খাচ্ছে, দেদার জমি দখল করছে। আমি বিরোধিতা করায় আমাকে মারধরও করেছে বলে তিনি অভিযোগ করেন। পুলিস তদন্ত শুরু করেছে। তবে খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ