Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলে যোগদান

তৃণমূলে যোগদান
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিপিএমে ঘরে ভাঙন ধরল তৃণমূল। দেগঙ্গার হাদিপুর-ঝিকরা এক নম্বর পঞ্চায়েতের সিপিএম সদস্য ও একাধিক কর্মী শনিবার তৃণমূলে যোগদান করলেন। এই পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৬। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সাতটি আসনে জয়ী হয়েছিল। বাকি ন’টি জিতেছিল সিপিএম, আইএসএফ ও নির্দল। সিপিএম পেয়েছিল দু’টি। বোর্ড গঠনের আগেই নির্দল প্রার্থী সহ সিপিএমের এক সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন সিপিএমের আর একজনও তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী শূন্য হয়ে গেল পঞ্চায়েত।
Advertisement
সম্পর্কিত সংবাদ