নয়াদিল্লি: সামান্য একটা বিড়াল নাকানিচোবানি খাইয়ে ছাড়ল বিমানকর্মীদের! বাঘের মাসি যেন ‘হাইজ্যাক’ করে নিয়েছিল রেনিয়ার এয়ারলায়েন্সের আস্ত বোয়িং বিমানকে! জার্মানিগামী বিমানটিকে বিড়ালের কবল-মুক্ত করতে লাগল দু’দিন। জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে।
Advertisement
রোম থেকে জার্মানি উড়ে যাবে বোয়িং ৭৩৭। সিটবেল্ট বেঁধে ফেলেছেন যাত্রীরা। ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করে বিমান। এরমধ্যেই শোনা গেল ‘মিউউ...’ ডাক। তাতেই হকচকিয়ে গেলেন বিমানকর্মীরা। বিমান থামিয়ে শুরু হয় খোঁজ। অবশেষে ইলেক্ট্রিকাল বে’র মধ্যেই মার্জারের হদিশ মেলে। কিন্তু বিড়ালটির কাছে যেতেই সেটি অন্যত্র পালিয়ে যেতে থাকে। বিমানের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি শুরু করে দেয়। দু’দিনের মাথায় নিজেই বিমানের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে যায় ‘অপহরণকারী’ বিমান। হাঁফ ছেড়ে বাঁচেন বিমানকর্মীরা।



