Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

তিন ছাত্রীর কাণ্ড!

তিন ছাত্রীর কাণ্ড!
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্কুলের হস্টেলে অষ্টম শ্রেণির পড়ুয়াকে র‌্যাগিং। এই অভিযোগে দশম শ্রেণির তিন ছাত্রীকে বাড়ি পাঠাল স্কুল কর্তৃপক্ষ। অন্ধ্রপ্রদেশের সেন্ট অ্যান স্কুলে গত ৫ জানুয়ারি ওই র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। গত ১৭ ফেব্রুয়ারি র‌্যাগিংয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। হস্টেল কর্তৃপক্ষের কাছে তিন ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা পড়ুয়াও। হস্টেল ওয়ার্ডেনকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন ছাত্রীর বিরুদ্ধেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ