Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির সিএএ ক্যাম্প নিয়ে কটাক্ষ তৃণমূলের

সিএএ নিয়ে মানুষকে সাহায্য করার জন্য বেশ কিছুদিন আগেই বিজেপি ক্যাম্প করেছে। কল্যাণী, চাকদহ, হরিণঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিজেপির এই সিএএ ক্যাম্পগুলি।

বিজেপির সিএএ ক্যাম্প নিয়ে কটাক্ষ তৃণমূলের
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: সিএএ নিয়ে মানুষকে সাহায্য করার জন্য বেশ কিছুদিন আগেই বিজেপি ক্যাম্প করেছে। কল্যাণী, চাকদহ, হরিণঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিজেপির এই সিএএ ক্যাম্পগুলি। তবে এই নিয়ে ইতিমধ্যে বিজেপিকে কটাক্ষ, সমালোচনা করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে বলছেন, ভোটার তালিকায় নাম না থাকলেও কোন চিন্তা নেই। সিএএ-এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তারপর ভোটার তালিকায় নাম উঠে যাবে। অন্যদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন, শুধুমাত্র বিএলও-রা যে সিএএ-এর ফর্ম দেবেন সেটাই ভর্তি করে জমা দেবেন। আর কোনও ফর্ম ফিলাপ করবেন না। রাজনৈতিক মহলের দাবি, এ যেন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দুই শিবিরের মধ্যে। চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, আমরা চাই স্বচ্ছ, ত্রুটিমুক্ত ভোটার তালিকা। ২০০২ সালের ভোটার তালিকায় যেসব ভারতীয় নাগরিকদের নাম নেই, তাঁরা কাগজ নিয়ে এই ক্যাম্পে এসে আবেদন জানাতে পারবেন। দলের কর্মীরা সাহায্য করবেন। আমার বিধানসভা এলাকায় কুড়িটি ক্যাম্প তৈরি করা হবে। চাকদহ ব্লক তৃণমূল সভাপতি তথা চাকদহ পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সরকার বলেন, এতে মানুষের উপকার হবে না। উল্টে আরও বিপদে পড়বে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ