Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগস্টে সাংগঠনিক ক্ষেত্রে জোর তৃণমূলের

সাংগঠনিক পরিসরে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে তৃণমূল। দলীয় বৈঠক এবং কর্মসূচি চলবে আগস্ট মাসজুড়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৪ আগস্ট একটি সাংগঠনিক বৈঠক করতে পারেন।

আগস্টে সাংগঠনিক ক্ষেত্রে জোর তৃণমূলের
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংগঠনিক পরিসরে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে তৃণমূল। দলীয় বৈঠক এবং কর্মসূচি চলবে আগস্ট মাসজুড়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৪ আগস্ট একটি সাংগঠনিক বৈঠক করতে পারেন। দলের সাংসদ ও বাছাই করা কয়েকজন নেতা-নেত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী। দলীয়স্তরে এমনটাই আলোচনা চলছে। ৫ তারিখ থেকে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ৫ আগস্ট আরও একটি বৈঠক রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভার্চুয়াল মাধ্যমে তৃণমূলের সর্বস্তরের দলীয় জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। তৃণমূলের প্রায় নয় হাজার দলীয় সদস্য ৫ তারিখের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। পাশাপাশি জেলাভিত্তিক বৈঠক শুরু হচ্ছে। প্রথমে উত্তরবঙ্গের জেলার তৃণমূল পদাধিকারীদের কলকাতায় ডাকা হচ্ছে। ক্যামাক স্ট্রিটে বৈঠক হবে। জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর জেলার নেতাদের প্রথম পর্যায়ে কলকাতায় ডাকা হচ্ছে। মূলত ব্লক, টাউন সভাপতি পরিবর্তন এবং জেলার সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওই বৈঠকে।

Advertisement

এদিকে আজ, শনিবার থেকে তৃণমূলের শাখা সংগঠনগুলির কর্মসূচি শুরু হচ্ছে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচি। এসপ্তাহের শনি ও রবিবার তৃণমূল মহিলা কংগ্রেস কর্মসূচি পালন করবে। সপ্তাহ ভিত্তিক অন্য শাখা সংগঠন কর্মসূচি পালন করবে। তবে গুরুত্বপূর্ণ হল, শাখা সংগঠনগুলিকে নিজেদের খরচ ও ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করতে হবে। মঞ্চ তৈরি, লাইট-মাইকের আয়োজন সহ সভার অনুমতির যাবতীয় ব্যবস্থা শাখা সংগঠনগুলিকে নিজস্ব উদ্যোগে যাবতীয় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যেমন প্রতি শনি ও রবিবার কলকাতায় কর্মসূচি চলবে, তেমনই জেলায় জেলায় লাগাতার ভাষা আন্দোলনের কর্মসূচি করবে তৃণমূল।  ৯ আগস্ট বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে কর্মসূচি রয়েছে। এরপর ২৮ আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমাবেশ রয়েছে। সেখানে মমতা ও অভিষেক বক্তব্য রাখবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ