Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ

সামনেই বিধানসভার ভোট। এবার  তার আগেই বড়োসড়ো ধাক্কা খেলেন রাজগঞ্জের প্রার্থী স্বপ্না বর্মন।

স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ
  • ২১ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ। স্বপ্নার বাবা পঞ্চানন বর্মন গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। আজ, শনিবার সকাল ৬টা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। এমনই জানিয়েছেন স্বপ্নার দাদা অসিত বর্মন।

Advertisement

কয়েকদিন আগে ব্রেন স্টোকে আক্রান্ত হয়েছিলেন পঞ্চাননবাবু। প্রথমে তাঁকে ভরতি করা হয়েছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখান থেকে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল।

বাবার দ্রুত আরোগ্য কামনায় কয়েক দিন আগে মন্দিরে পুজো দেন স্বপ্না। কিন্তু বিফলে গেল সব প্রার্থনা। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট। পিতৃহারা স্বপ্নাকে সমবেদনা জানিয়ে যান তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন, ‘দল স্বপ্না ও তাঁর পরিবারের পাশে আছে। এখন স্বপ্নার প্রয়োজন মায়ের পাশে দাঁড়ানো। দল ভোটের প্রচারে আছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ