Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে দেওয়াল দখল ঘিরে ব্যাপক উত্তেজনা

ভোটের দেওয়াল লিখন নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা ঘিরে উত্তেজনা ছড়াল বারাসতে। শুক্রবার এনিয়ে যুযুধান দুই গোষ্ঠী বচসায় জড়ায়।

বারাসতে দেওয়াল দখল ঘিরে ব্যাপক উত্তেজনা
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের দেওয়াল লিখন নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা ঘিরে উত্তেজনা ছড়াল বারাসতে। শুক্রবার এনিয়ে যুযুধান দুই গোষ্ঠী বচসায় জড়ায়। ঘটনাটি ঘটেছে বারাসতের রামকৃষ্ণপল্লি এলাকায়। বিজেপির অভিযোগ, তাদের দখলে থাকা দেওয়াল জবরদখল করেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির। জানা গিয়েছে, বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে রয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলের কর্মী নির্বাচন সংক্রান্ত কাজকর্ম নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। নির্বাচনি প্রচারের ক্ষেত্রে দেওয়াল লেখা প্রচারের একটি অন্যতম হাতিয়ার সব দলের কাছেই। সেই দেওয়াল দখল নিয়ে শুক্রবার বারাসতের ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি ও তৃণমূলের মধ্যে গোলমাল বেধে যায়। স্থানীয় বিজেপি নেতা অসীম বিশ্বাস বলেন, ‘আমাদের দেওয়াল জোর করে দখল নিয়েছে তৃণমূল। আমরা এর প্রতিবাদ করেছি। তৃণমুল জোর করে দেওয়াল দখল করলেও ওয়ার্ডের ভোটাররা তৃণমূলের সঙ্গে নেই।’ পালটা স্থানীয় কাউন্সিলার সুমিত সাহা বলেন, ‘বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। আমাদের কর্মীরা চারটি বড় দেওয়াল চুনকাম করছিল। সেখানে সাইট ফর তৃণমূল লেখা চলছিল। কয়েকজন বিজেপি কর্মী বাধা দেয়। আমরা সৌজন্য দেখিয়ে ওদের একটা দেওয়াল দিয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ