Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা

জয়পুরের উত্তরবাড় সমবায়ে পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের উত্তরবাড় সমবায়ে পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৫৯টি আসনের মধ্যে শাসকদল সমর্থিত প্রার্থীরা সমস্ত আসনে মনোনয়ন দাখিল করেন। কিন্তু, বিরোধীদের কেউই মনোনয়নপত্র জমা দেননি। তাই এদিন বেলা ৩টের পর তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এরপরই তৃণমূল নেতা-কর্মীরা সমিতির সামনে সবুজ আবির উড়িয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠেন। সেখানে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত, জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল, উত্তরবাড় অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল প্রমুখ উপস্থিত ছিলেন।  সুব্রতবাবু বলেন, আমি দু’মাস আগে জেলা সভাপতির দায়িত্ব নিয়েছি। তার মধ্যে এটিই প্রথম নির্বাচন ছিল। একটা সময় উত্তরবাড়ের বৈতল এলাকা সন্ত্রাস-কবলিত ছিল। বোমা-গুলির প্রতিযোগিতা চলত। আর এখন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছে। তারই জেরে সমবায় নির্বাচন বিরোধীশূন্য হয়েছে। আগামী বিধানসভা ভোটেও জেলাকে বিরোধীশূন্য করার লক্ষ্যে আমরা প্রস্তুত হচ্ছি।

Advertisement

কৌশিকবাবু বলেন, বৈতল কৃষিজীবি এলাকা। তৃণমূল সরকারের আমলে কৃষকবন্ধু থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে ঋণ সহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বামেরা কৃষকদের স্বার্থে কিছুই করেনি। তাই সমবায় ভোটে সিপিএম এবং তাদের বন্ধু বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। আগামী বিধানসভা ভোটেও বৈতল এলাকা বিরোধীশূন্য হবে।
উত্তরবাড় সমবায় সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার বিভাস ঘোষ বলেন, সমিতির ২৯২৮জন সদস্য রয়েছেন। ৫৯টি আসন আছে। চলতি মাসের ৩ ও ৪তারিখে মনোনয়নপত্র তোলা হয়েছিল। ৭ ও ৮জুলাই তা দাখিল করার দিন ধার্য হয়েছিল। এদিন কেবল একপক্ষের তরফে সমস্ত আসনে মনোনয়নপত্র জমা পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ