Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূল ও সিপিএম প্রার্থী, জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়

কল্যাণীতে নির্বাচনী প্রচারের মাঝেই দেখা গেল এক ব্যতিক্রমী সৌজন্যের ছবি। প্রচারে বেরিয়ে মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস ও সিপিএমের দুই প্রার্থী।

প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূল ও সিপিএম প্রার্থী, জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়
  • ২৪ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে নির্বাচনী প্রচারের মাঝেই দেখা গেল এক ব্যতিক্রমী সৌজন্যের ছবি। প্রচারে বেরিয়ে মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস ও সিপিএমের দুই প্রার্থী। কল্যাণী ২ নম্বর বাজার এলাকায় সোমবার এই দৃশ্য নজর কাড়ে সাধারণ মানুষের। জানা যায়, তৃণমূল প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল এবং সিপিএম প্রার্থী সবুজ দাস পৃথকভাবে প্রচারে বেরিয়েছিলেন। তখন আচমকাই তাঁদের মুখোমুখি দেখা হয়ে যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে দু’জনে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন।

Advertisement

এই ঘটনা দ্রুত স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উপস্থিত অনেকেই সেই দৃশ্য মোবাইলবন্দি করেন। রাজনৈতিক উত্তেজনার আবহে এমন সৌহার্দ্যের ছবি দেখে খুশি সাধারণ মানুষ। বর্তমান সময়ে যেখানে রাজনৈতিক সংঘাত প্রায়ই শিরোনামে উঠে আসে, সেখানে কল্যাণীর এই ঘটনা এক ইতিবাচক বার্তা দিয়েছে বলেই মত এলাকাবাসীদের। এই বিষয়ে দুই প্রার্থীর দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্য দেখানো সকলের কর্তব্য। এদিন তৃণমূল ও সিপিএমের উভয় প্রার্থী কল্যাণী শহরের বিভিন্ন এলাকায় প্রচার করেন।
এদিকে এখনও পর্যন্ত কল্যাণী কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। তাদের দাবি, তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হবে ঠিকই, তবে রাজনৈতিক সৌজন্য বজায় থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ