Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে আগুন  

টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে আগুন
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। টালিগঞ্জের রিজেন্ট কলোনির একটি বসতবাড়িতে আগুন লাগে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসলেও তার আগেই আগুন নিভে গিয়েছিল বলে জানিয়েছে দমকল বিভাগ। মূলত বাড়ির বাসিন্দারা এবং স্থানীয়রা মিলেই আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সন্ধ্যায় রিজেন্ট কলোনির একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। ঘরের ভিতরে প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপ পড়ে গিয়েই ঘরে থাকা কাপড়ে আগুন লেগে যা নিমেষে ছড়িয়ে যায়। দমকল জানিয়েছে, এলাকাবাসীদের সহযোগিতায় দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ