সংবাদদাতা, কল্যাণী: রাতের কল্যাণীতে টোলকর্মীদের উপর দুষ্কৃতীরা হামলা চালাল। কল্যাণী বারাকপুর এক্সপ্রেসওয়ের কাছে, ১২-এর পল্লিতে জেআইএস কলেজ মোড়ের ঘটনা। তার সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সাত-আটজন যুবক টোল বুথে ঢুকে এলোপাথারি মারধর করছে টোলকর্মীদের। পরে আহতদের কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস। যদিও শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগ, শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ চারজন টোলকর্মী ডিউটি করছিলেন কল্যাণী পুরসভা অনুমোদিত টোল বুথে। বুথের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা।



