সংবাদদাতা, বসিরহাট: ইটভাটা থেকে বিজেপি নেতা তোলা আদায় করছিলেন। তার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন মহিলা সহ সাত গ্রামবাসী। এনিয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা বহেড়াতলায়।
Advertisement
আক্রান্ত গ্রামবাসীদের দাবি, বিজেপি নেতা দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে ইটভাটায় তোলাবাজি করতেন। তার প্রতিবাদ করায় এক মহিলা সহ সাত গ্রামবাসীকে মারধর করেন দিলীপ ও তাঁর দলবল। আহত গ্রামবাসীদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিস। অভিযুক্ত বিজেপি নেতা এই ঘটনার কথা অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, এমন কোনও নেতা আমাদের বিজেপি বসিরহাট সাংগঠনিক দলে নেই। তবে কেউ কোনও অন্যায় করলে পুলিস সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।