Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা নিয়েও বিয়ের অনুষ্ঠানের ছবি দেননি, ধৃত ফটোগ্রাফার

টাকা নিয়েও বিয়ের অনুষ্ঠানের ছবি দেননি, ধৃত ফটোগ্রাফার
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের অনুষ্ঠানে ফটো তোলার জন্য ফটোগ্রাফারকে আগাম দেওয়া হয়েছিল ৭১ হাজার টাকা। কিন্তু অনুষ্ঠানপর্ব মিটে যাওয়ার পরে বার বার তাগাদা করেও পাওয়া যায়নি অনুষ্ঠানের কোনও ছবি। এনিয়ে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস সোমবার রাতে নৈহাটি থেকে অভিযুক্ত ফটোগ্রাফারকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়ে ছিল। যদিও বিচারক সেই আবেদন বাতিল করে দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ