Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা লোপাটের অভিযোগ, ধৃত রেশন ডিলার

টাকা লোপাটের অভিযোগ, ধৃত রেশন ডিলার
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: খাদ্যদপ্তরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল কাকদ্বীপের এক রেশন ডিলারকে। ধৃত রেশন ডিলারের নাম অমিতকুমার ভকত। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, খাদ্যদপ্তরের অভিযোগের ভিত্তিতে কাকদ্বীপ থানার পুলিস দীর্ঘদিন ধরে অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার টালিগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে পুলিস গ্রেফতার করে। বুধবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
এই রেশন ডিলার কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগরে রেশনের জিনিসপত্র সরবরাহ করতেন। ২০২১ সালে খাদ্যদপ্তরের এক আধিকারিক কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন যে, ওই রেশন ডিলার সরকারি পাওনা প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা পরিশোধ করছেন না। এই অভিযোগ দায়ের করার পরই খাদ্যদপ্তরের তরফে ওই রেশন ডিলারের গুদামে তল্লাশি অভিযান চালানো হয়। তখন বেআইনি প্রচুর চাল উদ্ধার হয়। পরে এই বিষয়েও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। 
সম্পর্কিত সংবাদ