সন্দেশখালির ধামাখালিতে শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। এর মধ্যে রয়েছে আসল ও নকল নোটও। প্রায় ৩২ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে সন্দেশখালি থানা। শাহজাহানের হোটেলের ২০৬ নম্বর রুমে বিস্কুটের কার্টনের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা ছিল, যা উদ্ধার করেছে পুলিস।



