মুখ খুললেন টাইগার
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• হামলার পর প্রথমবার মুখ খুললেন অভিনেতা টাইগার শ্রফ। বলেছেন, ‘আতঙ্কে রয়েছি। আমার সঙ্গে তো কারও কোনো শত্রুতা নেই। তাহলে এমন প্রাণঘাতী হামলা করতে কে চাইবে? কেন-ই বা চাইবে?’ উল্লেখ্য, দুর্গাপুজোর মরশুমে অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। গ্রেপ্তার ১১ জন। ঘটনার পর সাতদিন কেটে গেলেও আতঙ্ক কাটেনি টাইগারের। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা ইতিমধ্যে তাঁর সঙ্গে কথা বলেছেন। সেখানেই নিজের প্রতিক্রিয়া জানান নায়ক। পুলিশের সামনে নিজের বয়ান রেকর্ডের জন্য এখনও মানসিকভাবে প্রস্তুত নন টাইগার।  

Advertisement