রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চলতি বাজেটে ঝাড়গ্রামে টাইগার সাফারি গড়ার কথা বলেছিলেন। সেই মতো আজ, বৃহস্পতিবার বন দপ্তরকে ২৬২ একর জায়গা হস্তান্তর করল ভূমি দপ্তর। ঝাড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে ঝাড়গ্রামের এডিএফও কৌস্তভ শাশারু ও ঝাড়গ্রামের রেঞ্জ অফিসার খুরশিদ আলমের হাতে এদিন সেই নথি তুলে দেন ঝাড়গ্রামের ভুমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্লোল বিশ্বাস। ঝাড়গ্রামের জঙ্গলখাস মৌজায় ৩৯৫ নম্বর দাগে ২২৬.৩২ একর জায়গা হস্তান্তর করা হয়েছে টাইগার সাফারি ও জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের প্রশস্তিকরণের জন্য।


