Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ফের মৈপীঠে বাঘ! আতঙ্কে বাসিন্দারা

ফের মৈপীঠে বাঘ! আতঙ্কে বাসিন্দারা
  • ৩ জুন, ২০২৫ ০০:০৬

মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইক পাড়ায় বাঘের আতঙ্ক। এলাকার এক বাসিন্দা শৌচালয়ে যাবার সময়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি লক্ষ্য করেন। খবর দেওয়া হয়েছে বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেছেন। বাঘ আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছিল বলে জানান বাসিন্দারা। নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা এবং ক্যুইক রেসপন্স টিমের সদস্যরা রাত পাহারায় রয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ