Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে সেজে উঠল বাঘের খাঁচা, ব্যাঘ্র দিবসে ট্রে’তে সাজিয়ে দেওয়া হল মাটন

সকাল থেকেই সাজ সাজ রব। যেন উৎসব শুরু হয়েছে। রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে ঘরগুলি। এক ঝলক দেখে মনে হবে কোনও অনুষ্ঠান বাড়ি।

ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে সেজে উঠল বাঘের খাঁচা, ব্যাঘ্র দিবসে ট্রে’তে সাজিয়ে দেওয়া হল মাটন
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সকাল থেকেই সাজ সাজ রব। যেন উৎসব শুরু হয়েছে। রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে ঘরগুলি। এক ঝলক দেখে মনে হবে কোনও অনুষ্ঠান বাড়ি। আসলে জায়গাটি ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের তিনটি বাঘের এনক্লোজার। যেখানে তাদের রাখা হয়। মঙ্গলবার ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। সেই উপলক্ষ্যে সুন্দরবনের রাজার জন্য করা হয়েছিল বিশেষ খাতির যত্নের ব্যবস্থা। 

Advertisement

সারাবছর গোরু বা মুরগির মাংস খেয়ে কাটায় সোহিনী ও সুন্দর। এবার তাদের জন্য এই বিশেষ দিন মেনুতে আনা হল পরিবর্তন। সাধারণত বাঘের খাঁচায় মাংসের টুকরো ছুড়ে দেওয়া হয়। তা খায় তারা। এদিন হল ব্যতিক্রম। ট্রে’তে সাজিয়ে দেওয়া হয়েছিল মাংসের টুকরো। তা পৌঁছে দেওয়া হয় বাঘেদের ঘরে। এ বছর সোহান নামের বাঘটি নেই। কয়েক মাস আগে মারা গিয়েছে। তার জায়গায় আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘ আনা হয়েছে। এখনও প্রাণীটির নামকরণ করা হয়নি। সোহিনী ও সুন্দরের মতো সেই বাঘটিও এদিন আদর ও আপ্যায়ন পেয়েছে পুরোদমে। সোহিনীর বয়স বেড়েছে। এছাড়া আলিপুর চিড়িয়াখানা থেকে আনা বাঘটির সামনের দাঁত ভাঙা। তাই এদের দু’জনকে দেওয়া হয়েছে বোনলেস মাটন। সুন্দর খেয়েছে হাড় সহ মাংস।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ