আগামী কয়েক ঘণ্টার মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।



