Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার তিন যুবক

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে যুবক। সেই ভিডিয়ো দেখিয়ে ফের ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হয় তাকে।

নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার তিন যুবক
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: নাবালিকাকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে যুবক। সেই ভিডিয়ো দেখিয়ে ফের ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হয় তাকে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাকদহে। অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে স্থানীয় বাসিন্দারা মারতে মারতে থানায় নিয়ে আসেন। সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দু’জনকে কল্যাণী আদালত এবং একজনকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ আগস্ট ওই নাবালিকাকে জোর করে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখা হয়। পরে ওই ভিডিয়ো দেখিয়ে টাকা দাবি ও ব্ল্যাকমেইল করা হয়। এমনকি ভিডিয়ো ছড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। অভিযোগ, ভিডিয়োটি এক অভিযুক্তের আত্মীয়ের কাছে পৌঁছনোর পর সেও নাবালিকাকে ধর্ষণ করে। মানসিক চাপে নাবালিকা বিষপান করেছিল বলেও জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ