Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি, প্রতারণার অভিযোগে হাওড়ায় তিন তৃণমূল নেতা গ্রেপ্তার

হাওড়ায় তোলাবাজি ও প্রতারণার অভিযোগে তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বিস্তারিত পড়ুন।

তোলাবাজি, প্রতারণার অভিযোগে  হাওড়ায় তিন তৃণমূল নেতা গ্রেপ্তার
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজি, প্রতারণা, দুর্নীতি ও হুমকির অভিযোগে হাওড়ায় তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে ডোমজুড় ও বালি থানা এলাকার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের বাঁকড়া-৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য তথা প্রাক্তন প্রধান জাকির হোসেন মণ্ডলকে তোলাবাজি এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আর এক তৃণমূল সদস্য কবিরুল পেয়াদাকেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় শনিবার রাতে বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ দু’জনকেই তাঁদের বাড়ি থেকে আটক করে। অন্যদিকে, বালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে বালির তৃণমূল নেতা তথা বেলুড়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত সরকার ওরফে মনাকে। বালির বিবাদীনগরে অভিযান চালিয়ে দরজা ভেঙে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিদ্যালয়ে প্রভাব খাটিয়ে নানা ধরনের দুর্নীতি, এলাকায় তোলাবাজি, হুমকি দেওয়া এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসায় মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। জয়ন্ত সরকারকে পুলিশের গাড়িতে তোলার সময় এলাকায় উপস্থিত একাংশ বাসিন্দা ‘চোর চোর’ স্লোগান দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ