Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

সোপিয়ানে যৌথবাহিনীর হাতে নিকেশ তিন লস্কর জঙ্গি

সেইমতো ওই জঙ্গিদের খোঁজে শুক্রর জঙ্গল এলাকায় পৌঁছয় নিরাপত্তা বাহিনী ও পুলিস।

সোপিয়ানে যৌথবাহিনীর হাতে নিকেশ তিন লস্কর জঙ্গি
  • ১৩ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

শ্রীনগর, ১৩ মে: পহেলগাঁও হামলার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। কিন্তু তারপরেও জঙ্গি দমনে থেমে থাকেনি ভারতীয় সেনা। আজ, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কেলের শুক্রর জঙ্গল এলাকায় কয়েকজন সন্দেহভাজন জঙ্গির সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। সেইমতো ওই জঙ্গিদের খোঁজে শুক্রর জঙ্গল এলাকায় পৌঁছয় নিরাপত্তা বাহিনী ও পুলিস। জওয়ানদের দেখেই গুলি চালাতে থাকে জঙ্গিরা।

Advertisement

পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সেই সংঘর্ষে এখনও পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পু্লিস। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযানে যায় যৌথবাহিনী। সূত্রের খবর, ওই এলাকায় এখনও কয়েকজন সন্দেহভাজন জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তাদের খোঁজেই তল্লাশি শুরু করেছে যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিস জানিয়েছে খতম হওয়া জঙ্গিরা লস্কর-ই-তৈবা গোষ্ঠীর। অপরদিকে পহেলগাঁও কাণ্ডে অভিযুক্ত জঙ্গিদের মাথার দাম ধার্য করা হয়েছে ২০ লক্ষ টাকা। পোস্টার দিয়ে গোটা উপত্যকায় সকলকে জানানো হচ্ছে বিষয়টি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ