Bartaman Logo
১০ জুন, ২০২৬

উপত্যকায় যৌথবাহিনীর হাতে নিকেশ তিন জয়েশ জঙ্গি

দু’দিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালের নাদীর গ্রামে নিকেশ তিন জঙ্গি

উপত্যকায় যৌথবাহিনীর হাতে নিকেশ তিন জয়েশ জঙ্গি
  • ১৫ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

সংবাদদাতা, শ্রীনগর: দু’দিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালের নাদীর গ্রামে নিকেশ তিন জঙ্গি। তারা জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস। আসিফ আহমেদ শেখ, আমীর নাজির ওয়ানি ও ওয়াইআর আহমেদ ভাট, এই তিন জঙ্গিকেই খতম করেছে যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের নাদীর গ্রামে যায় নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিস।

Advertisement

তল্লাশি চালানোর সময়ে তাঁদের উপর হামলা চালায় ওই জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। তাতে খতম হয়েছে এই তিন জঙ্গি। জানা গিয়েছে, ওই জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামারই বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার সোপিয়ানে অপারেশন কেলরে খতম হয় লস্করের তিন জঙ্গি। আর এদিন তিন জয়েশ জঙ্গিকে নিকেশ করে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও তিনটি একে ৪৭ সহ কার্তুজ উদ্ধার করেছে পুলিস। ত্রালে এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ