Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে টোটো ও ছোট ম্যাটাডরের সংঘর্ষে জখম তিন

টোটো ও ছোট ম্যাটাডর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক ও দুই যাত্রী। আহতদের মধ্যে এক মহিলা যাত্রী রয়েছেন। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বারুইপুরে টোটো ও ছোট ম্যাটাডরের সংঘর্ষে জখম তিন
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: টোটো ও ছোট ম্যাটাডর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক ও দুই যাত্রী। আহতদের মধ্যে এক মহিলা যাত্রী রয়েছেন। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বারুইপুর থানার বলবলিয়া মোড়ের কাছে। ছোট ম্যাটাডর গাড়ির চালক পলাতক। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, দক্ষিণ বারাসত থেকে যাত্রী নিয়ে টোটোটি সূর্যপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট ম্যাটাডর টোটোর সামনে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ